নিজস্ব প্রতিবেদক :
স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টিভিতে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন, সাংবাদিক আনিস কবির। শনিবার যমুনা টিভি কর্তৃপক্ষ আনিস কবিরকে জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগপত্র প্রদান করেন। সাংবাদিক আনিস কবির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাংবাদিক আনিস কবির দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় সুনাম এবং দক্ষতার সহিত কাজ করে আসছেন। গেল দুই বছর থেকে তিনি প্রিন্ট মিডিয়া জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল আমার স্বাধীনতা ডটকম’র সম্পাদক হিসাবে কাজ করছেন তিনি। ইতিমধ্যে ক্রাইম, অনুসন্ধানী, ফিচার নিউজসহ নানা দিকে বিচরণ রয়েছে এই সাংবাদিকের।
এখন থেকে স্যাটেলাইট টিভি (বে-সরকারি টিভি চ্যানেল) যমুনা টিভির এ রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ০১৭১৩-৮২৪৩৪১ নাম্বরে যোগাযোগ করার জন্য সকল শুভানুধ্যায়িদের অনুরোধ করেছেন আনিস কবির। মেইল করতে পারেন এ ই-মেইল ঠিকানা- aniskabir61@gmail.com