বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড

 স্পোর্টস ডেস্ক  :


৫০ ওভারের ক্রিকেটে তিনশো রানও একসময় ছিল বড় স্কোর। সেটা এখন অনেকটা ‘ডালভাত’। চারশো রানের দেখাও মিলেছে বার কয়েক। তাই বলে সাড়ে চারশো ছাড়িয়ে একদম পাঁচশো রানের কিনারে! অনেকটা ভাবনার বাইরে কাজটি করে দেখিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা।

মঙ্গলবার নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৪৮১ রানে থামে ইংল্যান্ড। আগের রেকর্ডটিও তাদের। দুই বছর আগে নটিংহ্যামের এই ট্রেন্টব্রিজ মাঠেই পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করেছিল ইংলিশরা।

ইংলিশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার দিয়ে তান্ডব চালিয়েছেন জনি বেয়ারস্টো আর অ্যালেক্স হেলস। ওপেনার জেসন রয় আর অধিনায়ক ইয়ন মরগ্যানের ব্যাটও যেন ছিল আগ্রাসী তলোয়ার।

৯২ বলে ১৩৯ রান করেন বেয়ারস্টো। ৯২ বলে ১৪৭ রান আসে হেলসের ব্যাট থেকে। মরগ্যান ৩০ বলেই করেছেন ৬৭। শুরুতে সুরটে বেধে যাওয়া জেসনের ইনিংস থামে ৬১ বলে ৮২ রানে।

ইংলিশ ব্যাটসম্যানদের এমন ক্ষ্যাপাটে দিনে বোলারদের কি অবস্থা হয়েছে ভাবুন! অস্ট্রেলিয়ার আন্ড্রু টাই দিয়েছেন বরাবর ১০০ রান, জেই রিচার্ডসনের কাছ থেকে খসেছে ৯২ রান। স্টয়নিস ৮৫ রান। বাকিদের কারো অবস্থাই ভদ্রস্থ নয়।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫, ফিঞ্চ ০/৭, শর্ট ০/২৩)

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১