মঙ্গলবার ২৪শে মার্চ, ২০২৬ ইং ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৮৩ বছরেও আবেদনময়ী; বয়সকে হার মানিয়ে মডেলিংয়ে সফল

লাইফস্টাইল ডেস্ক : 


বয়স ৬০ পেরোতেই কর্মজীবন থেকে অবসর, তারপর ধীরে ধীরে সবকিছু অন্যের হাতে তুলে দেওয়া। তখন শুধু অবসর আর অবসর…বার্ধক্য। জীবনের এই অধ্যায়ে এসে সবকিছুই কেমন যেন ফ্যাকাসে হয়ে যায়

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি আজ বিশ্বের সবচেয়ে বয়স্ক অন্তর্বাস মডেল। তাঁর ডিকশনারিতে “প্রবীণ” শব্দের কোনও জায়গা নেই। বয়স বাড়লেও মনেপ্রাণে তিনি চির নবীন।

এই বয়সে এমন কাজ করে সমাজকে এক বার্তা দিয়েছেন। বয়স বাড়লেও তিনি অবসর নেননি, বরং নিজের স্বপ্নকে তৈরি করেছেন।

তাঁর কথায়, “আমি চাই বয়সের ভারে মানুষ যেন নুয়ে না পড়েন। কারণ বয়সের বসবাস আপনার মনে”। তাঁর মতে, বয়সকে দোষারোপ করে নয়। নিজেকে ভালোবেসে, আরও ভালোভাবে বাঁচা যায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি চাই সকল প্রবীণরা ভালো থাকুক, ভালোবাসুক নিজেকে।

বেঁচে থাকুক নিজের জন্য। নিজের মতো করে উপভোগ করুক জীবনটাকে”

৮৩ বছর বয়সে অন্তর্বাস মডেল হয়ে হইচই ফেলে দিয়েছেন মডেল ডোরি জ্যাকবসন। তিনি অামেরিকার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা।

বয়স তাঁর কাছে কেবল সংখ্যা মাত্র, এই বয়সেও ভীষণ ফ্যাশন সচেতন তিনি। ওল্ডেস্ট লজ়ারিঁ মডেল হিসেবে এখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে

সোশাল মিডিয়ার মাধ্যমে ৬০ বছর বয়সের বেশি নারীদের নতুন করে ফ্যাশন সচেতন হওয়ার অনুপ্রেরণা জোগান তিনি।

সোশাল মিডিয়ায় “সিনিয়র স্টাইল বাইবেল” নামে তাঁর পেজ রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর পেজে একাধিক ছবিও পোস্ট করেছেন । তাঁর একটি ফ্যাশন ওয়েবসাইটও রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১