মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আত্মহত্যার আগে চিরকুট ‘ভাল থাক ভালবাসার অপু’

আকাশবার্তা ডেস্ক : 


যশোর জেলার মণিরামপুরে স্বামীর উদ্দেশে চিরকুটে লিখে আত্মহত্যা করেছেন মাহিমা আক্তার সেতু (১৮) নামে এক কলেজছাত্রী। গতকাল সোমবার (৩০ জুলাই) দুপুরের দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, স্বামী বিয়ের পিঁড়িতে বসায় মেনে নিতে না পেরে উপজেলার স্মরণপুর গ্রামের নিজ শোবার ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেতু।

চিরকুটে স্বামীর উদ্দেশ্যে সেতু লিখেন, ‘ভাল থাক ভালবাসার অপু। সবার কাছে প্রেম ভালবাসা অভিনয় বা খেলা নয়। কেউ কেউ ভাবে প্রেম ভালবাসা বিয়ে পবিত্র একটা জিনিস। আরে তুমিতো কোরআন মসজিদকে অবিশ্বাস করলে তো আমাকে কি বিশ্বাস করবে। সুখি হও। তোমার কাছে অনুরোধ আমাকে দেখতে এসো কিন্তু চোখ ঢেকে এসো। ভাল থেকো। ইতি, সেতু।’

সেতু যশোরের মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের মুক্তার আলীর মেয়ে। পরিবারের অমতে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। স্বামী মুস্তাফিজুর রহমান অপুর পরিবার মেনে না নেয়ায় এমনিতেই কষ্টে ছিলেন সেতু। সে এবার ঝিকরগাছা হাজের আলী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সেতু ২০১৬ সালের ১৬ জুন পরিবারের অমতে ভালোবেসে মুস্তাফিজুরকে বিয়ে করেন। মুস্তাফিজুর একই গ্রামের ফল ব্যবসায়ী আব্দুল মমিনের ছেলে। সেতুকে রেখে মুস্তাফিজুর সপ্তাহখানেক আগে ঝিকরগাছা উপজেলার বোদখানা এলাকার একটি মেয়েকে বিয়ে করেন। এতেই স্বামী অপুর ওপর রাগে-ক্ষোভে সেতু আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেতুর বড়ভাই সাগর বলেন, বিয়ের পর অপু মালয়েশিয়ায় যায়। আর সেতু তাদের কাছেই থাকতো। স্বামীর বাড়ি যাওয়া হয়নি কখনো। বিদেশ থেকে ফেরার পর মুস্তাফিজুর মাঝে মধ্যে তাদের বাড়িতে আসতো। এর মধ্যে বোদখানা এলাকার অপর একটি মেয়ের সঙ্গে প্রেম করে মুস্তাফিজুর। সপ্তাহ খানেক আগে ওই মেয়েকে বিয়ে করে ঘরে তোলে অপু। এতে অভিমান করে সেতু আত্মহত্যা করেছে। বোনের আত্মহত্যার জন্য মুস্তাফিজুরের শাস্তি দাবি করছি।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, সেতুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে থানায় মামলা হয়েছে। চিরকুটটি পুলিশের হেফাজতে আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১