মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক :


“মায়ের দুধ পান, সুস্থ্য জীবনের বুনিয়াদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, শিশুর জন্মের ১ ঘন্টার মধ্যেই মায়ের দুধ খাওয়াতে হবে। শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে। তাই ৬ মাস বয়স পর্যন্ত মায়ের দুধের কোনো বিকল্প নেই। মায়ের দুধে এন্টিবডি বেশি থাকায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুর ৬ মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়াতে হবে। শিশুকে এক স্তনের দুধ খাওয়ানো শেষ করে অন্য স্তনের দুধ খাওয়াতে হবে বলেও নির্দেশনা দেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১