সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভালোবাসা দিবসে ফুল বিক্রি নেই : দোকানিরা হতাশ

আকাশবার্তা ডেস্ক :

বসন্ত বরণ উৎসব এবং ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুল দোকানিরা বিপুল পরিমাণ ফুলের মজুদ করলেও আশানুরুপ বিক্রি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ফুল ব্যবসায়ীরা। মঙ্গলবার ভালোবাসা দিবসের বেলা ১২টা গড়িয়ে গেলেও ফুল দোকানে ক্রেতা শূণ্য দেখা যায়। তবে ক্রেতা না থাকলেও থোকায় থোকায় ফুল সাজাতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।

চন্দ্রগঞ্জে ফুল ব্যবসায়ী আনোয়ার, শিপনসহ তারা জানায়, ঋণ করে বিপুল পরিমাণ ফুল সংগ্রহ করেছি। ভেবেছিলাম পহেলা ফাল্গুন বসন্ত বরণ এবং ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস উপলক্ষে ভালো বিক্রি হবে। অথচ প্রেমিক-প্রেমিকা বা প্রিয়জনদের জন্য ফুল কেনার কাস্টমার নেই। তারা বলেন, এসএসসি পরীক্ষা থাকায় এবং নানা কারণে ফুল বিক্রি কমে গেছে।

ফুল ব্যবসায়ীরা জানায়, বিয়ে-সাধির অনুষ্ঠানে গায়েহলুদ ছাড়া সারাবছর ফুল তেমন একটা বিক্রি হয়না। প্রতিবছর ফেব্রুয়ারী মাস আসলে বসন্ত বরণ উৎসব, ভালোবাসা দিবস এবং ভাষা দিবসকে সামনে রেখে ফুল ব্যবসায়ীরা ভালো বেচাকেনার প্রত্যাশায় থাকেন। কিন্তু এবার আশানুরুপ ফুল বিক্রি না হওয়ায় তাদের সে প্রত্যাশা ফিকে হয়ে যায়। এনিয়ে হতাশা ব্যক্ত করেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31