মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ১৩ আগস্ট

স্পোর্টস ডেস্ক : 


বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুলের উপর থেকে পাঁচ বছর যাবত যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তা এই ১৩ আগস্ট শেষ হচ্ছে। আশরাফুল জাতীয় দলের হয়ে আবারো মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। ২০১৬ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা।আগামী সোমবার থেকে সেসব নিষেধাজ্ঞাও উঠে যাচ্ছে।

আবারও জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য লড়তে চাওয়া কিংবা ফ্র্যাঞ্চাজিভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে পারার আগ্রহটা তাড়িয়ে বেড়াচ্ছে আশরাফুলকে।তিনি বলেন, ‘এই দিনটার জন্য আমি পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি।’

আশরাফুল বলেন, ‘২০১৮ সালের ১৩ আগস্ট দিনটার জন্য আমি অপেক্ষায় আছি। এটা আসলে পাঁচ বছরের চেয়েও বেশি কিছু। যদিও আমি গত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলেছি। এবার জাতীয় দলের জন্য চেষ্টা করার ব্যাপারে আমার আর কোন বাধা রইল না। আবারও বাংলাদেশের হয়ে খেলতে পারাটা আমার সবচেয়ে বড় অর্জন হবে।’

২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আশরাফুল দারুণ খেলেছেন। লিস্ট-এ টুর্নামেন্টে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরি করেন। প্রথমজন হলেন দক্ষিণ আফ্রিকার আলভিরো প্যাটারসন।

ঘরোয়া নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম মৌসুম খুব ভালো খেললনি আশরাফুল। ১৩ ম্যচে তার রানের গড় ছিল ২১ দশমিক ৮৫ করে। কিন্তু দ্বিতীয় মৌসুমে ৪৭ দশমিক ২৩ করে রান করে ভালো অবস্থান তৈরী করেছেন। আশরাফুল বলেন, আমার ফেরাটার পর ‘প্রথম মৌসুমটা খুব সুবিধাজনক হয়নি। কিন্তু পরের মৌসুমেই আমি ভালো করেছি। সামনের মৌসুমগুলোতে আরও ভালো করতে পারব বলে আশাবাদী।’

তিনি বলেন, ‘এবার আমি আমার পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আসতে পারব। আমি এরই মধ্যে লম্বা সময়ের ট্রেনিং করেছি। ১৫ আগস্টের পর আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করব।’

২০১৪ সালের জুনে বিপিএলের এন্টি-করাপশন ট্রাইবুন্যাল আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করে। একই বছরের সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছরে নিয়ে আসে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০