সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রক্তশূন্যতা দূর করতে পুঁই শাক

লাইফস্টাইল ডেস্ক : 


পুঁই শাক খুবই জনপ্রিয় একটি খাবার। গোটা বিশ্বে এর চাষ হয়। এর কাণ্ড, পাতা, বীজ- সবই খাওয়া যায়। তাছাড়া, পুঁই শাক নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। পুঁইয়ের পাতায় খুব সামান্য পরিমাণে ক্যালরি থাকে। তবে এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। পুঁই শাকে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, সি, ই, কে, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে।

আয়ুর্বেদিক চিকিৎসায় পুঁই পাতা বহু বছর ধরে ভাল ঘুমের জন্য ব্যবহার হয়ে আসছে। এই পাতা এক সময় গোসলের আধা ঘণ্টা আগে বেটে মাথায় লাগানো হতো ভাল ঘুমের জন্য। এছাড়া মাথা ঠাণ্ডা রাখা, ত্বকের সমস্যা, যৌন দুর্বলতা, আলসার এবং গর্ভবতী নারীদের চিকিৎসায় ব্যবহার হয় পুঁই পাতা। লিউকেমিয়া, মুখগহ্বরের ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতিষেধক হিসেবে পুঁই শাক ব্যবহার হয়ে আসছে।

পুঁই শাকে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিজ নামক এক ধরনের উপাদান থাকে যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুঁই শাক রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমায়।

পুঁই শাক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। নিয়মিত পুঁই শাক খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী।বিভিন্ন ধরনের খনিজ থাকায় রক্তশূন্যতা দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে পুঁই শাক।

সূত্র : ন্যাচারাল হোম রিমেডিজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930