সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সস্তায় মাথার টাক সমস্যার সমাধান করা যায় যেখানে

লাইফস্টাইল ডেস্ক : 


পল রেডম্যান ইস্তাম্বুলে এসেছেন এমন একটি অপারেশন করার জন্য, যা তার জীবন বদলে দেবে বলে তিনি আশা করেন।তিনি বলেন,”আমি এটা লুকিয়ে রাখতে অপছন্দ করি এবং সবসময়েই নাড়াচাড়া করি। সেলুনে যেতেও আমার বিব্রত বোধ হয়” টাক মাথায় চুল প্রতিস্থাপন করতে তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন। ব্রিটেনে এর খরচ আট হাজার ডলার হলেও তুরস্কে খরচ হবে দুই হাজার ডলার।

ইস্তাম্বুল শহরকে বলা হচ্ছে চুল প্রতিস্থাপনের নগরী। এখানে প্রায় তিনশো ক্লিনিক রয়েছে যেখানে চুল প্রতিস্থাপনের জন্য সার্জারি করা হয়।প্রতিবছর মি: পলের মতো লাখ-লাখ মানুষ ইস্তাম্বুল নগরীতে আসে আট ঘন্টার এ অপারেশন করাতে।চুল প্রতিস্থাপনের কাজটি কষ্টকর বলে মনে হতে পারে। কিন্তু সূঁচহীন একটি যন্ত্রের মাধ্যমে অনুভূতিহীন করে নেয়া হয়।

এরপর মাথার পেছন থেকে চুলের গোঁড়ার অংশ সংগ্রহ করে যেসব জায়গায় চুল নেই সেখানে পুনরায় স্থাপন করা হয়।ভালো ফলাফল দেখতে হলে তাকে অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্লাস্টিক সার্জনরা বলছেন, সামাজিক মাধ্যমের কারণে দিনে দিনে চুল প্রতিস্থাপনের চাহিদা বাড়ছে। ৪২ শতাংশ সার্জন বলছেন, মানুষ মুখের সার্জারি করছেন, কারণ তারা সামাজিক মাধ্যমে নিজেকে সুন্দর দেখাতে চান।
এ কারণেই হয়তো মানুষ এখন অনেক বেশি চেহারা সচেতন হয়ে উঠেছে।

চুল প্রতিস্থাপনের একমাস পরে, মি: পলের চুলের গোঁড়াগুলো পড়ে যেতে শুরু করেছে।নতুন চুল ভালোভাবে গজাতে আরো কয়েক মাস সময় লাগবে।” আমি মাথার দিকে তাকিয়ে থাকি, এবং ভাবি আহা, এটা দেখতে ভালোই লাগছে,” বলেন মি: পল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930