সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চররমনী মোহন ইউনিয়ন ছাত্রদলের ৪০ নেতাকর্মীর পদত্যাগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবৈধ দাবি করে বর্তমান ও সাবেকসহ অন্তত ৪০ জন নেতাকর্মী গণ পদত্যাগ করেছেন। এ সময় বর্তমান কমিটির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার বিকেলে বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ১ম যুগ্ম সম্পাদক দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক হান্নান, প্রচার সম্পাদক মো. শরীফসহ সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা।
এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আমির আহম্মদ রাজু বলেন, সাংগঠনিক নিয়ম অনুসারে কেউ পদত্যাগ করতে হলে সংশ্লিষ্ট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। দলের ভিতর কোন্দল সৃষ্টি করার লক্ষ্যে একটি চক্র ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী ইকবাল হোসেন কবিরকে সভাপতি ও জহিরুল ইসলাম রবিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০নং চররমনী মোহন ইউনিয়ন কমিটি অনুমোদন দেয় সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদল। তবে বর্তমান কমিটির সভাপতিকে নৌকা সমর্থিত সক্রিয় কর্মী দাবি করে পুনরায় কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১