বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

শয়তানের সাথে জোট করে শয়তান : বিএনপিকে কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শয়তানের সাথে যারা জোট করতে চায়, তারাও তো শয়তান। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোমবার (০১ অক্টোবর) রাজধানীর গুলশান -দুই এ সপ্তাহব্যাপী জনসংযোগ কর্মসূচি উদ্বোধন করেন কাদের। রাজপথে সক্রিয় থাকলে শয়তানের সঙ্গেই জোট- বিএনপির সমাবেশ থেকে আসা এমন বক্তব্যের জবাবে এসময় এই কথা বলেন তিনি।

আগের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রয়োজনে শয়তানের সঙ্গে ঐক্যের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে যারা আন্দোলনে রাজপথে নামবে তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে। সেখানে যদি শয়তানও থাকে তাদের সঙ্গে ঐক্য হবে।’

এই মন্তব্যের বিষয়ে জবাব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শয়তানের সাথে জোট করে তারা যারা নিজেরাই শয়তান।’

বিএনপির সমাবেশ থেকে ১ অক্টোবর থেকে বাংলাদেশ খালেদা জিয়ার হয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়। আর এ জন্য রাজপথ দখল করে নেয়ার হুমকিও দেয়া হয়। এ বিষয়ে কাদের বলেন, ‘রাজপথ দখল করবে রাজপথ কে দখল করতে আসে দেখব। রাজপথ দখল করতে আসলে আইনপ্রয়োগকারী সংস্থা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

বিএনপির জনসভায় যে দুই দিনের কর্মসূচি ঘোষণা হয়েছে। আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যেই ৩ অক্টোবর জেলায় জেলায় এবং পরদিন সব মহানগরে সমাবেশ করবে তারা।

ওবায়দুল কাদের নিশ্চয়তা দেন, একই সপ্তাহে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি নিয়ে দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে না। ‘আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কোন পাল্টাপাল্টি নয়, নিরীহ কর্মসূচি পালন করবে। আমাদের কর্মসূচি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত কর্মসূচি। আমরা জনগণের কাছে যাব, উত্তেজনা ছড়াব না। কোন ধরনের উত্তেজনা ছড়াব না।’

‘আমরা মারামারি হানাহানি, পাল্টাপাল্টির মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তি সহিংসতা- নাশকতা করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।’

বিএনপির ৭ দফা দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যে ৭ দফা দাবি করেছে তা অযৌক্তিক ও অবাস্তব আবার কোন কোনটি সংবিধান পরিপন্থী। তারা যদি ক্ষমতা থাকতো আমরা যদি এই দাবিগুলো করতাম তাহলে তারাও মেনে নিতে পারত? আর একমাস পরে শিডিউল ডিক্লেয়ার হবে তখন বিএনপি এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা এমন দাবি করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১