বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক :


সাফ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দশজনের দল নিয়েও স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ইবনে আহাদ সাকিল। গতকাল নেপালের এএনএফএ কমপ্লেক্সে ম্যাচের ২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ।

এ সময় নেপালের ডি বক্সের ডানপ্রান্তে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান বাংলাদেশের ১২ নম্বর জার্সিধারী সাকিল। ৩৪ মিনিটে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। এ সময় বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা নেপালের জান লিম্বুকে ডি বক্সের মধ্যে ফাউল করেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং সরাসরি লাল কার্ড দেখান মিতুলকে।

পেনাল্টি থেকে লিম্বু গোল করে ম্যাচে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর পরই আবারো বাংলাদেশকে এগিয়ে নেন আহাদ। এ সময় ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল ডানপায়ের শটে জালে জড়ান সাকিল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। দশজন নিয়েও ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত রানার্স-আপ হয়েছে। আর নেপাল পেয়েছে পাকিস্তানকে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১