রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে ৫ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জে আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ তাহের আহম্মদ জাবেরী আল মাদানী সাহেব কেবলার ৫২তম ৫ দিনব্যাপী ইছালে ছাওয়াব ঈদে মিলাদুন্নবী মাহফিল মঙ্গলবার (২৭ডিসেম্বর) থেকে শুরু হয়ে হয়েছে। ১ জানুয়ারী রোববার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে। হায়দরগঞ্জ তাহেরিয়া রচিম উদ্দিন ঈদগাহ ময়দানে ঐতিহাসিক আজিমুশ্বান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে ও মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবেরীর  পরিচালনায় ঐতিহাসিক ৫ দিনব্যাপী মাহফিলে ওয়াজ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাও. লুৎফুর রহমান, ড. মাওলানা. একেএম ফজলুল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ মজুমদার, সাইয়্যেদ মাও. জায়েদ জাবেরী, সাইয়্যেদ মাও. মাহাবুব জাবেরী, সাইয়্যেদ মাও. আনাস জাবেরী, মাও. ছালাহ উদ্দীন চাঁদপুরী, মুহাদ্দিস রফিক উল্যা আফসারী, মাওলানা আবু নছর আশরাফী, অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ মুনির, মোঃ ছলিমুল্লাহ, অধ্যক্ষ মাও. আব্দুল হাইসহ ইসলামী চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন ও বিশিষ্ট উলামায়ে কেরাম ওয়াজ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১