বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাকিবকে খেলা ‘চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী সাকিবকে খেলা চালিয়ে যেতে বলেছেন বলে তার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে রোববার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

“তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (রোববার) মনোনয়ন ফরম তুলবেন তারা।”

মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। পরে রাতে সাকিব গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

“প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও,” বলেন তিনি।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সাকিবের বক্তব্য পাওয়া যায়নি। তবে মাশরাফি রোববার মনোনয়ন ফরম তুলতে পারেন বলে জানান ওই কর্মকর্তা।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ধানমণ্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে।

জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা। টেস্ট দলের অধিনায়ক সাকিবের বাড়ি মাগুরা সদরে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১