শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মেধাবী ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি মাদকাসক্ত

আকাশবার্তা ডেস্ক :

ছেলে বা মেয়ে পড়াশোনায় একটু পিছিয়ে। তার মানে এই নয় যে সে উচ্ছন্নে গেল৷ মন্দ ছেলে কিংবা মেয়ের এই সেকেলে কথা সত্যিই পুরনো হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী। বদলেছে মানুষ। বদলে গেছে বড় হয়ে ওঠা। আর বড় হয়ে ওঠার সময়ে সিগারেট, মদ ও মাদকে সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ছে মেধাবী শিক্ষার্থীরাই। এমনটাই দাবি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষকদের। ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের উপর বেশ কয়েক মাস ধরে সমীক্ষা করেছেন গবেষকরা।

তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তাঁরা। ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ব্যবহারের উপর নজর রেখেছিলেন গবেষকরা। তাঁদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র। তাতেই উঠে এসেছে আসল সত্যটা। দেখা গেছে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি।

এর কারণ কী হতে পারে? বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবণতা বেড়ে যায়। আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে। সেই কারণেই এক্সিপেরিমেন্টের ঠেলায় নেশার কবলে পড়ে যায় তরুণ প্রজন্ম। ‌

সূত্র : সংবাদ প্রতিদিন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১