বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইনসুলিনের অভাব দেখা দেবে ২০৩০ সালে : গবেষণা রিপোর্ট

স্বাস্থ্য ডেস্ক :


ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এজন্য চাহিদা বাড়ছে ইনসুলিনের। বাড়তি এই চাহিদার কারণে ইনসুলিনের অভাব দেখা দেবে বলে এক গবেষণায় পূর্বাভাস দেয়া হয়েছে।গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৭ কোটি ৯০ লাখ টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্কের ইনসুলিন প্রয়োজন হবে।

এর মধ্যে মাত্র অর্ধেক মানুষ পর্যাপ্ত ইনসুলিন পাবেন। ইনসুলিন সংক্রান্ত এ গবেষণাটি ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি নামক জার্নালে বুধবার প্রকাশিত হয়।এই গবেষণার নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সঞ্জয় বসু বলেন, যে পরিমাণ ইনসুলিন প্রয়োজন সেই পরিমাণ যোগান নেই। ভবিষ্যতে এই সমস্যাটি আরও বাড়বে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকা অঞ্চলে এমন সমস্যা মোকাবেলায় আরও ভালো পদক্ষেপ নেয়া উচিৎ।তিনি আরও বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগীদের ওষুধ নিশ্চিত করেছে।

তারপরও বিশ্বের অনেক মানুষ ঠিকভাবে ইনসুলিন পাচ্ছেন না।টাইপ-১ ডায়াবেটিসের সব রোগীর ইনসুলিন প্রয়োজন হয়। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত কিছু রোগীর এটা প্রয়োজন হয়।মূলত মানুষের বিভিন্ন অভ্যাসের কারণেই ডায়াবেটিস হয়ে থাকে। ওজন বেড়ে যাওয়া ও সুষম খাবার না খাওয়া থেকে এই রোগ হতে পারে।বিশ্বের ২২১টি দেশ নিয়ে এই গবেষণা চালানো হয়। বর্তমানে ৪০ কোটি ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৩০ সালে এই সংখ্যাটি ৫১ কোটি ১০ লাখে পৌঁছাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১