মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মুসলমানরা বিশ্বের দখল নিতে চলেছে, দেখুন চাঞ্চল্যকর রিপোর্ট

আকাশবার্তা ডেস্ক :

আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের দখল নেবে মুসলমান জনসংখ্যা। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। আমেরিকার ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে সব থেকে বেশি হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা। আর মাত্র অর্ধশতাব্দী দূরে সেই দিন।

গত সোমবার এই রিপোর্ট প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। তাতে বলা হয়েছে, এখন যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তা চলতে থাকলে এই শতাব্দীর শেষে খ্রিস্ট ধর্মাবলম্বীর থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। বলা হচ্ছে, ইউরোপ-সহ বিশ্বের বহু এলাকায় আগামী বছরগুলিতে দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যা বাড়তে থাকবে।

ওই রিপোর্ট বলছে, গোটা পৃথিবীতেই অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় দ্রুত হারে বাড়ছে মুসলমান জনসংখ্যা। অন্য দিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধি যেন থমকে রয়েছে। সমীক্ষার দাবি, খ্রিস্টানদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ যতটা বেশি, মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ততটাই বেশি বংশবৃদ্ধির হার। একজন মুসলমান মহিলা গড়ে জন্ম দেন ৩.১টি শিশু। অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এই হার ২.৩ শতাংশ।

আরও চমকপ্রদ বিষয় হল, এখন বিশ্বের মোট যুব সমাজের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। ২০১০ সালের হিসেব মতো, ২৩ বছর বয়স্ক যুবকের সংখ্যা মুসলমানদের মধ্যেই বেশি। এর ফলে এই যুবসমাজ বংশবৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। আর তাতেই জনসংখ্যা অন্য সব ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিম জনসংখ্যা আগামী বছরগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়বে।

পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে, ২০১০ থেকে ২০৫০ সালের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে ৭৩ শতাংশ। যা ১.৬ বিলিয়ন থেকে বেড়ে হবে ২.৮ বিলিয়ন। অন্য দিকে, খ্রিস্টান জনসংখ্যা ৩৫ শতাংশ বাড়বে। ২০১০ সালে বিশ্বে মোট খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.৯ বিলিয়ন। ২০৫০ সালে সেটা হবে ২.৯ বিলিয়ন। ইউরোপের মোট জনসংখ্যার ১০ শতাংশই হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বী।

ওই রিপোর্ট আরও জানিয়েছে, এই সময়ে বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা একই থেকে যাবে। জৈন ও হিন্দু জনসংখ্যা অবশ্য অল্প হলেও বাড়বে।

সূত্র : এবেলা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০