সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

সকালে নাশতা না খেলে যে ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক :
আপনি কি সকালে নাশতা করেন না? নাকি নাশতায় অনিয়ম করেন? যাঁরা সকালের নাশতা এড়িয়ে যান, তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা যায়। বলা হয়, সকালের নাশতা দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তাই এটি মোটেও এড়ানো উচিত নয়।

নাশতা না খেলে যে সমস্যা হয়, তা জেনে নিন :

ডায়াবেটিস : সকালের নাশতা এড়িয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এ সমস্যা নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে সকালের নাশতা এড়িয়ে যাওয়ার ঘটনায় টাইপ টু ডায়াবেটিস তৈরি হয়।

হৃদ্‌রোগ : যাঁরা সকালে নাশতা করেন, নিয়মিত নাশতা না করা ব্যক্তিদের চেয়ে তাঁদের হৃদ্‌রোগের ঝুঁকি কম থাকে। এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা না খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, ইনসুলিন প্রতিরোধ ও রক্তের চিনির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি যুক্ত রয়েছে।

মাইগ্রেন : সকালের নাশতা না করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে গ্লুকোজ কমে যায়, রক্তচাপ বাড়ে। এতে মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।

চুল পড়ে : মাথার চুলের ফলিকল বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকালের নাশতা। প্রোটিনবিহীন খাবার খেলে কেরাটিনের স্তরে প্রভাব পড়ে, যা চুল পড়ার হার বাড়ায়। তাই সকালে প্রোটিনযুক্ত নাশতা করা উচিত। তথ্যসূত্র : জিনিউজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930