আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১’শ পিস ইয়াবাসহ সাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব আলাদাদপুর থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সাকিব (২৪) একই গ্রামের আবুল হোসেন টিপুর পুত্র।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী সাকিব পূর্ব আলাদাদপুর এলাকায় মাদক বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানার এসআই আবু সাঈদ ও এসআই মো. মোতাহের হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিবকে আটক করা হয়। এরআগেও বেশ কয়েকবার সাকিব এবং তার বার্মাইয়া স্ত্রী মাদকসহ আটক হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।