সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

বয়স তো মাত্র ৪০!

লাইফস্টাইল ডেস্ক :

দিনে দিনে বয়স বেড়ে ৪০-এর কোঠায়।  জীবনের একটি বড় সত্য হচ্ছে এই বয়সে নানা ধরনের অসুস্থতা বাসা বাঁধতে শুরু করে আমাদের শরীরে। 

আমরা যদি জীবনযাপনের ওপর নিয়ন্ত্রণ করতে পারি, তবে ৪০-এর অনেক পরেও সুস্থ ও ফিট থাকতে পারব। 

এজন্য যা করতে হবে : 

•    ৪০তম জন্মদিন সামনে রেখে পুরো শরীরের চেকআপ করিয়ে নিন

•    ওজন নিয়ন্ত্রণে রাখুন

•    ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করুন 

•    প্রতিদিন হাঁটুন  

•    রক্তে গ্লুকোজের মাত্রা জেনে নিন 

•    ক্যালোরি হিসাব করে খাবার খান, এজন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন 

•    আমাদের দেহের ওপরের পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, তবে অন্তর্নিহিত কারণগুলো অনেক সময় নাও বোঝা যেতে পারে। তাই হরমোনের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে 

•    স্বাস্থ্যকর চিকেন, মাছ, বাদাম, সবজি ও টাটকা ফল রাখুন প্রতিদিনের খাবারে 

•    নারীদের এই বয়স থেকেই হাড়ক্ষয় শুরু হতে থাকে, এজন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ-ডিম, কলিজা খেতে হবে 

•    সব ধরনের মাদক গ্রহণ থেকে বিরত থাকুন 

•    দুশ্চিন্তা দূরে রেখে, হাসি-খুশি থাকুন 

•    অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপের অন্যতম কারণ, শরীরও ক্লান্ত হয়ে যায়। প্রয়োজনে প্রযুক্তির সাহায্যে পরিমিত সময়ে গুছিয়ে কাজ করুন  

•    নিশ্চিত ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন 

•    চিকিৎসা, সন্তানের শিক্ষা এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য বীমা করে রাখতে পারেন 

•    পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে 

•    ৪০-এ পরিবার এবং বন্ধুদের সময় দিন, আনন্দে ভরে তুলুন নিজের চারপাশ। 

যেকোনো ধরনের সমস্যা অনুভব করলেই চিকিৎসকের পরামর্শ নিন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930