শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা

স্পোর্টস ডেস্ক :

শুক্রবার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য আর আন্দ্রে রাসেলের শেষ দিকের ঝড়ে জয়ের ধারায় ফিরেছে তারা। সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।
১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক সাকিবের ব্যাটে জয়ের মঞ্চ গড়ে জয়ীরা। ৪০ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। গড়ে দেওয়া মঞ্চের শেষটা ঝড়ো গতিতে করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ১৭ ওভারের মাঝেই ম্যাচের ইতি ঘটান ওভার বাউন্ডারিতে। ঢাকা জয় পায় ৪ উইকেট হারিয়ে।
এর আগে জয়ের লক্ষ্যে খেলতে নামা ঢাকা ৩৭ রানে ৩ উইকেট হারালে ঢাকাকে জয়ের পথে ধরে রাখেন অধিনায়ক সাকিব। দলের পক্ষে সাকিব গড়েন ঝড়ো হাফসেঞ্চুরি।

টস জিতে ব্যাটিংয়ের শুরুটা করেছিলো সিলেট সিক্সার্স। অধিনায়ক ডেভিড ওয়ার্নার সিলেট পর্বের পরেই বিদায় নেবেন বিপিএল থেকে। তার আগেই জানিয়েছিলেন শেষ দুই ম্যাচ স্মরণীয় করে রাখতে চান দারুণ কিছু করে। ঝড়ো হাফসেঞ্চুরিতে সিলেটকে বড় সংগ্রহ পাইয়ে দিয়েছেন ৪৩ বলে ৬৩ রানের ইনিংস খেলে। ব্যক্তিগতভাবে স্মরণীয় কিছু করলেও সেই ভূমিকা কাজে আসেনি শেষ পর্যন্ত। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ১টি ছয়। তার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড়ায় সিলেট।

ঢাকার পক্ষে তিনটি উইকেট নেন বার্চ, দুটি নেন সাকিব আল হাসান। একটি করে নেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা সাকিব আল হাসান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১