বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঋতুবতী নারী কোরআন পড়তে পারবেন?

ইসলাম ডেস্ক :

কোনো ঋতুবতী নারী কোরআন পড়তে চাইলে কী করবেন? তারা কী এ অবস্থায় কোরআন পড়তে পারবেন?

উত্তর : ঋতুবতী নারীদের জন্য কোরআনে কারিমের কোনো অংশই তেলাওয়াত করার অবকাশ নেই। নিজে যেমন তেলাওয়াত করতে পারবে না, অন্যকেও শিক্ষা দিতে পারবে না। হজরত মা’মার রহ. বলেন, আমি বিখ্যাত তাবেয়ি ইমাম যুহরি (রহ.)-কে জিজ্ঞেস করলাম, ঋতুবতী নারী ও যাদের ওপর গোসল ফরজ হয়েছে তারা কি আল্লাহর জিকির করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে? তিনি বললেন, না। মা’মার বলেন, হাসান বসরি ও কাতাদা (রহ.) বলতেন, ঋতুবতী নারী ও যাদের ওপর গোসল ফরজ হয়েছে, তারা কোরআনের কোনো অংশই তেলাওয়াত করতে পারবে না।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং : ১৩০২)

তাছাড়া তিরমিজি শরিফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘ঋতুবতী নারী ও নেফাসগ্রস্ত (সন্তান জন্ম পরবর্তী সময়ে) নারী কোরআনের কোনো অংশই পড়বে না।’ (তিরমিজি, হাদিস নং : ১৩১)

তবে কোনো নারী যদি পড়াতে বাধ্য হয়, তাহলে একান্ত প্রয়োজনে তেলাওয়াতের নিয়ত ছাড়া এক-দুই শব্দ করে বলে দেওয়ার অবকাশ রয়েছে।

হানাফি ফিকহের প্রসিদ্ধ ফাতাওয়াগ্রন্থ ফাতাওয়া হিন্দয়াতে রয়েছে, ‘ঋতুবতী নারী, নেফাসগ্রস্ত নারী ও যাদের ওপর গোসল ফরজ হয়েছে তারা কোরআনের কোনো অংশ, আয়াত বা তার আয়াতের খণ্ডিত অংশও তেলাওয়াত করতে পারবে না। তবে যদি আয়াতের খণ্ডিত অংশের মাধ্যমে তেলাওয়াত উদ্দেশ্য না হয় যেমন, শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলা, কিংবা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা ইত্যাদিতে কোনো অসুবিধা নেই।’ (ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮)

উত্তর দিয়েছেন : মুফতি মুহাম্মাদ শোয়াইব, সহকারী মুফতি, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর। সম্পাদক, আরবি ম্যাগাজিন মাসিক ‘আলহেরা’।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে ও প্রশ্ন করতে মেইল করুন : bn24.islam@gmail.com

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১