বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মিয়ানমারকে উড়িয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক :

আগের ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া লেগেছিল। তার জোরেই পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হলো মারিয়া মান্দাদের।

শুক্রবার (০১ মার্চ) মানডালার থিরি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হন মান্দা-মনিকারা। স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে এনেছেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। মিয়ানমায়ারের রক্ষণে আঁখি-নাজমারা বেশ কয়েকবার আক্রমণ শানালেও প্রথম ও একমাত্র গোলটি আসে ম্যাচের ৬৮ মিনিটে। কর্নার থেকে মিডফিল্ডার মনিকা চাকমার বাঁকানো শট মিয়ানমার গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে গেলে জয়সূচক গোল পায় বাংলাদেশ।

এই জয়ে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ার সেরা আট দেশ নিয়ে আগামী সেপ্টেম্বরে বসবে ওই আসর, সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ও জাপান। বাকি দলগুলো যেখানে বাংলাদেশের মতোই বাছাই পর্ব পেরিয়ে আসবে।

এরইমধ্যে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত হলেও হাতে এক ম্যাচ রয়ে গেছে। আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে অনুষ্ঠেয় ওই ম্যাচ জিতলেই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে যাওয়ার কৃতিত্ব অর্জন করলেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

একইদিন ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে চীনও। আর আগের ম্যাচে চীনের কাছে ৫-০ গোলে হারার পর আজ বাংলাদেশের কাছেও হেরে মূল পর্বের স্বপ্ন শেষ মিয়ানমারের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০