সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যেভাবে রান্না করবেন মেজবানি মাংস

লাইফস্টাইল ডেস্ক :

অনেকে মেজবানি মাংস খুব পছন্দ করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হওয়ায় বাইরের শহরগুলোর অনেকেই এটা রান্না করতে পারেন না। কেউ কেউ মনে করেন, মেজবানি মাংস রান্না করা কঠিন কাজ। মোটেও না, দেখে নিন কত সহজে মেজবানি মাংস রান্না করা যায়।

উপকরণ :

গরুর মাংস- দেড় কেজি (হাড় ও চর্বিসহ), সরিষার তেল- আধা কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, টমেটো- ২টি (মাঝারি করে কাটা), কাঁচামরিচ- কয়েকটি, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

মেজবানি মসলা তৈরির উপকরণ :

আস্ত জিরা- ১ টেবিল চামচ, সাদা সরিষা- ১/২ টেবিল চামচ, ধনিয়া- ১ টেবিল চামচ, মৌরি- ১/২ টেবিল চামচ, শুকনো মরিচ- কয়েকটি, মেথি- ১ চা চামচ, জয়ত্রী- ছোট ২টি, জয়ফল- ১টি, রাঁধুনি- ১ চা চামচ, পোস্তদানা- ১ টেবিল চামচ

মাংস মাখানোর মসলা তৈরির জন্য :

লাল মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১/২ টেবিল চামচ, এলাচ- কয়েকটি, কালো এলাচ- ১টি, তারা মৌরি- ১টি, লবঙ্গ- ৫টি, দারুচিনি- ২টি (মাঝারি), গোলমরিচ- ১৫টি, তেজপাতা- ২টি, লবণ- ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা- ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, বাদাম বাটা- ২ টেবিল চামচ, সরিষার তেল- ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :

পোস্টদানা বাদে মেজবানি মসলা তৈরির উপকরণগুলো সব একটি শুকনা প্যানে অল্প আঁচে চুলায় টেলে নিন। টালা মসলার সঙ্গে ১ টেবিল চামচ পোস্তদানা দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করুন।একটি বড় বাটিতে মাংস নিন। মেজবানি মসলা ও মাংস মাখানোর মসলা সব দিয়ে মেখে নিন মাংস। চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভাজুন একসঙ্গে। টমেটো নরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিন প্যানে।ভালো করে নেড়েচেড়ে প্যান ঢেকে দিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। মাঝে দুই-একবার নেড়ে দিতে হবে।

মাংস ভালোভাবে কষানোর পর ২ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমিয়ে দিন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করুন মাংস সেদ্ধ হওয়ার জন্য।মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930