বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মিরাজ-প্রীতির বিয়ে সম্পন্ন

স্পোর্টস ডেস্ক :

বিয়ে করলেন তরুণ তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তার স্ত্রীর নাম রাবেয়া আখতার প্রীতি। বৃহস্পতিবার (২১মার্চ) খুলনায় ঘরোয়া পরিবেশে তাদের আকদ হয়েছে। বিশ্বকাপ শেষে ঘটা করে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মিরাজ।

মেহেদী হাসান মিরাজের বাড়ি খুলনায়। তার বর্তমান বয়স ২১ বছর। বিয়ে করেছেন খুলনারই পাত্রী। স্ত্রী রাবেয়া আখতার প্রীতির সঙ্গে মিরাজের বোঝাপড়া প্রায় ৬ বছর ধরে।

এদিকে, আগামীকাল বিয়ে করবেন জাতীয় দলে মিরাজের সতীর্থ মোস্তাফিজু রহমান। মোস্তাফিজের হবু স্ত্রীর নাম শিমু। পরিচয়ে শিমু হচ্ছেন মোস্তাফিজের মামাতো বোন। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের জন্য মোস্তাফিজের কেনাকাটাও শেষ হয়েছে। মিরাজের মতো মোস্তাফিজও আকদ করে রাখবেন। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান করবেন।

আর আগামী ১৯ এপ্রিল বিয়ে করবেন মুমিনুল হক। মুমিনুল হকের বিয়ের খবর আগেই জানা গিয়েছিল। তারিখটা গোপন রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারিখটা জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। এর আগে সবার মাঝে মিরাজ পরিচিত থাকলেও এই বিশ্বকাপ থেকে মোটামুটি তার পরিচিতি ছড়িয়ে পড়ে। মিরাজের হাত ধরে এই বিশ্বকাপের সেমিতে খেলেছিল বাংলাদেশ।

একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। ওই বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার। অভিষেক সিরিজেই বাজিমাত করেছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাট-বল হাতে ক্রিকেট মাঠ মাতানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন মিরাজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১