সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্বর্ণের গয়না পরিষ্কার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :

নারীরা ভারী স্বর্ণের গয়না লকারে রাখলেও হালকা স্বর্ণের চেন, ছোট দুল, আংটি পরে থাকেন। সবসময় পরে থাকায় এগুলোর চাকচিক্য কমে যায়। গয়না নোংরা হয়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে।এজন্য নিয়মিত গয়না পরিষ্কার করতে হবে। তাহলে চাকচিক্য বজায় থাকবে। পাশাপাশি দেখতেও বেশ সুন্দর লাগবে। এমনকি পরিষ্কার রাখলে অনেকে বুঝতেই পারবেন গয়না অনেক আগের বানানো।

তবে মূল সমস্যা হলো বেশিরভাগ মানুষই সঠিক উপায়ে স্বর্ণের গয়না পরিষ্কার করতে জানেন না। ফলে গয়নার চাকচিক্য এবং জৌলুস নষ্ট হয়। জেনে নিন কীভাবে পরিষ্কার রাখবেন এ ধরনের গয়না-

  • কাচের কাপে ঠাণ্ডা পানিতে হালকা কোনও লিকুইড সোপ গুলে নিন।
  • এই পানিতে স্বর্ণের গয়না ভিজিয়ে রাখুন ১৫-৩০ মিনিট।
  • নরম ব্রিসলওয়ালা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করে নিন গয়না।
  • এবার হালকা গরম পানিতে ধুয়ে নিন।
  • পাতলা, নরম, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এমনভাবে মুছবেন যেন কোনও পানি লেগে না থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930