বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতীকি ছবি

ইসিজি’র নামে রোগীকে ধর্ষণের চেষ্টা

আকাশবার্তা ডেস্ক :

কুষ্টিয়া শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দুই সন্তানের জননী এক রোগীকে ইসিজি করার নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ। 

আটক আরিফ ওই হাসপাতালের ইসিজি রুমের দায়িত্বে কর্মরত এবং সদর উপজেলার রহিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

ভুক্তভোগী নারী বলেন, বুকে ব্যথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে আরিফের খপ্পরে পড়ি। তিনি আমাকে ইসিজি করার নাম করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখান থেকে আরিফ আমার স্বামী-সন্তানদের বের করে দেন। এরপর তিনি আমার সারা শরীরে ক্রিম লাগিয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেন। একপর্যায়ে আমি চিৎকার করলে আরিফ পালিয়ে যান। এরপর আমার স্বামী ঘটনাটি দ্রুত পুলিশকে জানায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে। আরিফকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১