শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। শুক্রবার (০৩ মে) বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে সাংবাদিকদের সংগঠন ‘ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ’ এর লক্ষ্মীপুর জেলা শাখা। জেলায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং ফোরামের নির্বাহী সদস্য রাকিব হোসেন আপ্র’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মহি উদ্দিন মুরাদ, বিটিভি’র জেলা প্রতিনিধি জহির উদ্দিন, স্থানীয় নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, এনজিও সংস্থা ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১