সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

খুশকি থেকে মুক্তি পেতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক :

খুশকি সমস্যায় ভুগে থাকেন অনেকে। শীতে এই সমস্যাটি একটু বেড়ে যায়। এজন্য নিয়মিত চুলের যত্ন নিতে হয়। এক্ষেত্রে ঘরোয়া কয়েকটি উপায়ে খুশকি দূরে রাখতে পারেন।

লেবুর রস : দুই টেবিল-চামচ লেবুর রস নিয়ে পুরো মাথায় চুলের গোঁড়ায় ঘষে ঘষে মাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার এক টেবিল-চামচ লেবুর রস নিয়ে এক কাপ পানিতে মেশান। লেবুর রস মেশানো পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। খুশকি না কমা পর্যন্ত প্রতিদিন এভাবে লেবু চিকিৎসা চালিয়ে দেখতে পারেন।

গ্রিন টি : চার কাপ পানি ফুটিয়ে নিন। ফুটে উঠলে দুটি টি ব্যাগ দিয়ে মৃদু জ্বালে রেখে দিন ১৫ মিনিট। নামিয়ে ঠাণ্ডা করুন লিকার। শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন চায়ের লিকার দিয়ে। সপ্তাহে অন্তত একবার এভাবে চুল ধুয়ে নিন। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে মজবুত ও ঝলমলে।

বেকিং সোডা : শ্যাম্পুর সঙ্গে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চাইলে বেকিং সোডা সরাসরিও লাগাতে পারেন চুলের গোড়ায়।

লবণ : প্রতিদিনই কাজে লাগা লবণের অনেক ব্যবহারই হয়তো আমরা জানি না। মাথায় হালকা করে লবণ ব্যবহার করে দেখুন। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লবণ খুশকি দূর করতে দারুণ কাজ করবে। হালকা করে লবণ ব্যবহার করে তারপর শ্যাম্পু করলে শ্যাম্পুর পুরো সুবিধা আপনি কাজে লাগাতে পারবেন। এ ছাড়া চুলকাতে থাকা খুশকি ভরা মাথায় লবণ-চিকিৎসা দারুণ প্রশান্তিও দেবে আপনাকে।

নিম পাতা : নিম পাতা বেটে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আদা : আদার রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930