মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

স্পোর্টস ডেস্ক :

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি স্মরণে শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রোববার (০৫ মে) বিকালে সম্পন্ন হয়েছে। জেলার চন্দ্রগঞ্জ ইউপির শেখপুর গ্রামে আল হাবিব মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল।

স্থানীয় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা। খেলায় পৃষ্ঠপোষকতা করেন- বীর মুক্তিযোদ্ধা মরহুম দ্বীন মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, মিডিয়া পার্টনার পিসি টেকনোলজির স্বত্বাধিকারী মোঃ জসিম প্রমূখ।

নক আউট পর্বের শর্টবার ফুটবল টুর্ণামেন্টের এ খেলায় ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভবভদ্রী নাইন স্টার বনাম মাদ্রাসা মার্কেট ইয়ুথ স্পোর্টিং ক্লাব। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ভবভদ্রী নাইন স্টার ৩-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০