শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগত বখাটেদের হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক কামরান হাসান কাউছার, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজিব ও উজ্জল ইমতিজা শিশির প্রমুখ।
এ সময় বক্তারা শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গ, সোমবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত একদল বখাটে শিক্ষকের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১