শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ধর্ষণের অভিযোগ নেইমারের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক :

কখনও আলোচনা আবার কখনও সমালোচনা তবে সংবাদে থাকেনই ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইনজুরি, দল থেকে বাদ পড়া, অধিনায়কত্ব হারানোর পর এবার নেইমার ভক্তদের জন্য আরও বড় দুঃসংবাদ এলো। এক নারী নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

কোপা আমেরিকা শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বড় ধরণের ঝামেলায় পড়লেন পিএসজি তারকা নেইমার। শনিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ওই নারী। যদিও নেইমারের বাবা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগকে সাজানো বলে দাবি করেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউনিভার্সো অনলাইনের বরাত দিয়ে মার্কা ডটকম জানায়, ওই নারীর অভিযোগ অনুযায়ী, গত ১৫মে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ইনস্টাগ্রামের মাধ্যমে নেইমারের সঙ্গে তার পরিচয়। প্যারিসের একটি হোটেলে মাতাল এবং আক্রমণাত্মক অবস্থায় নেইমার তার সঙ্গে দেখা করতে আসেন। ঘটনার দুদিন পর তিনি ব্রাজিলে ফিরে যান এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় এতদিন প্রকাশ্যে কিছু বলেননি।

ধর্ষণের অভিযোগ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেইমার। ঘরের মাঠে কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১