সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লিচু খেলে বাড়বে শারীরিক ক্ষমতা

লাইফস্টাইল ডেস্ক :

লিচু একটি নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের ফল। এটি রসালো। এর ব্যাস সাধারণত ১-১.৫ ইঞ্চি। গাছ ১০-৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে উত্তরবঙ্গের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এর ভাল ফলন হয়। এই এলাকার মঙ্গলবাড়িয়া লিচু বড় আকার ও সুস্বাদের জন্য বিশেষ জনপ্রিয়।

লিচু হলো সেপিন্ডাসিয়া পরিবারের লিচি গণের একমাত্র সদস্য। এটি নিরক্ষীয় ও উপ-নিরক্ষীয় অঞ্চলে জন্মে থাকে। এর আদি নিবাস চীনে। বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ বিশ্বের কর্কটক্রান্তি ও মকরক্রান্তিয় বহু দেশে লিচু চাষ করা হয়।

লিচু খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর৷ বাজারে সুমিষ্ট লিচু আসতে আরম্ভ করেছে ইতিমধ্যেই, খুব বেশিদিন পাওয়াও যাবে না৷ তাই মাসখানেকের মধ্যে যতটা পারেন উপভোগ করে নিন৷

তবে খুব বেশি লিচু খাবেন না, দিনে ১০-১২টির বেশি খেলে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে৷ যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরাও একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন৷ লিচু কিন্তু রক্তে সুগারের মাত্রা কমিয়ে দিতে সক্ষম, তাই খালি পেটে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়৷

লিচুর স্বাদ মিষ্টি বলে অনেকেই এই ফলটি থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন, বিশেষ করে যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন৷ লিচুতে প্রচুর ফাইবার থাকে, তা রাফেজের জোগান দেয় শরীরে, হজমের পক্ষেও অত্যন্ত সহায়ক৷ তাই ওজন বেড়ে যাওয়ার ভয় পাবেন না, নিশ্চিন্তে লিচু খান৷

বিশেষ করে খাওয়ার পর যাঁদের একটু মিষ্টি ছাড়া চলে না, তাঁরা ডেজ়ার্ট হিসেবে লিচু খেতে পারেন৷ স্ন্যাক্স হিসেবেও গোটা দশেক লিচু খেলে দেখবেন খিদের বোধ আপনাকে মোটেও বিব্রত করছে না আর৷

লিচু দিয়ে শরবত তৈরি করলে খেতে খুব ভালো লাগে, লিচুর পায়েসও স্বর্গীয় স্বাদের হয়৷ সবচেয়ে বড়ো কথা হচ্ছে, যেহেতু ফলটা নিজেই মিষ্টি, তাই খুব বেশি চিনি না দিলেও খেতে ভালো লাগে৷

লিচুতে প্রচুর পরিমানে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, সাইট্রিক অ্যাসিড, পেকটিন, ফসফরাস এবং আয়রন থাকে যা ত্বককে সুস্থ রাখে, শারীরিক ক্ষমতা বাড়ায়। বাচ্চাদের জন্য লিচু খুব উপকারী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930