শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অবসরের ঘোষণা দিলেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের এক সময়কার তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। সীমিত ওভারের জন্য সুপরিচিত এই বাঁহাতি আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় নিলেও আইসিসির অনুমোদিত টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাবেন তিনি।  

ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আসেন যুবরাজ। ২০০০ সালে ওয়ানডের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয় তার। সেবার কেনিয়ার নাইরোবিতে আইসিসি নকআউট টুর্নামেন্টে (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি) তার দলকে ফাইনালে নিতে সাহায্য করেন তিনি।

তবে যুবরাজের খেলোয়াড়ী জীবনের সেরা সময় কাটে ২০১১ ঘরের মাঠের বিশ্বকাপে। সেবার টুর্নামেন্ট সেরা হয়ে ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে মূল ভূমিকা রাখেন। এছাড়া ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফিতেও দলকে শিরোপা জেতাতে দারুণ খেলেন তিনি।

মাঝে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে আসা যুবরাজ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে। আর জাতীয় দলের হয়ে শেষবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন ২০১৭ সালে।

১৯ বছরের ক্যারিয়ারে তিনি ৩০৪টি ওয়ানডে খেলে ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরিতে ৩৬.৯২ গড়ে ৮ হাজার ৭০১ রান করেছেন। আর ৪০টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিসহ ৩৩.৯২ গড়ে ১৯০০ রান করেছেন। টি-টোয়েন্টির সফল এই তারকা ৫৮ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরিতে ও ২৮.০২ গড়ে ১১৭৭ রান করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১