
আকাশবার্তা ডেস্ক :
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার সকাল ৮টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পার্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক মাউন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, সদস্য মো. সাহাবুদ্দিন ও মো. মনির হোসেন।