সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ক্যান্সার আক্রান্তদের জন্য ছোট্ট তিতিরের চুল উপহার

লাইফস্টাইল ডেস্ক :

আমরা অনেক মানবতার গল্প জানি, কিন্তু মাত্র ছয় বছরের তিতিরের গল্পটি সবার চেয়ে আলাদা। ছোট্ট তিতিরের পিঠ ছড়ানো কালো-ঝলমলে-ঘন চুলগুলো সে উপহার হিসেবে পাঠিয়েছে ক্যান্সার আক্রান্তদের জন্য।

যেখানে এই বয়সে ক্যান্সার রোগের নামই জানার কথা নয়, সেখানে বাবার কাছে ক্যান্সার হলে মাথার সব চুল পড়ে যায় শুনে সে তার পছন্দের চুলগুলোই কেটে নিজের মাথা ন্যাড়া করেছে। আর সেই চুলগুলো সে বাবাকে দিয়ে পাঠিয়েছে মুম্বাইয়ের ক্যান্সার আক্রান্তদের টাক মাথা ঢেকে দেওয়ার জন্য। 

তিতিরের এই মানবতার গল্প উঠে এসেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে। কলকাতার বাসিন্দা তিতিরের বাবা কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, তিতিরের সঙ্গে একদিন গল্প করতে করতেই বলি, জানিস ক্যান্সার হলে মানুষের চুল পড়ে যায়, তখন সবাই ন্যাড়া হয়ে যায়। ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের ছবিও দেখাই ওকে। তুই যদি তোর চুল বড় করিস, সেটা এই বাচ্চাদের দেওয়া যাবে। কৌশিক আরও জানান, ও কী বুঝল জানি না, তবে একেবারে রাজি হয়ে বলে ফেলল, বাবা আমি চুল বড় করে ওদের দেব।

তিতিরের যত্নের চুলগুলো বুধবারে (০৩ জুলাই) কেটে, বৃহস্পতিবার (০৪ জুলাই) তা পৌঁছে দেওয়া হয় মুম্বাইয়ের একটি ক্যান্সার হাসপাতালে। 

দ্বিতীয় শ্রেণির ছাত্রী তিতির আমাদের বুঝিয়েছে মানুষের আসল সৌন্দর্য আসলে মনে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মানবিকতা নিয়ে গড়ে ওঠার শিক্ষা পরিবার থেকেই যেন পায়। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930