সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যে সাবান মাখলে দূরে থাকবে মশা

লাইফস্টাইল ডেস্ক :

ডেঙ্গুর কারণে মানুষ এখন অস্বস্তিতে দিন পার করছে। বিশেষ করে রাজধানীবাসি চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় মশা থেকে দূরে থাকার সব ধরনের চেষ্টাই করছেন তারা। এ চেষ্টায় গুরুত্বপূর্ণ একটি উপাদান হতে পারে সাবান। তবে সব সাবান নয়। নির্দিষ্ট এক ধরনের সাবান মাখলেই আপনার ধারে-কাছেও ঘেঁষবে না মশা। ওই সাবানটি হলো নিম সাবান।

ডেঙ্গুজ্বরের ভাইরাস বহনকারী মশা যেন কামড়াতে না পারে সে জন্য নিম সাবানের কথা বলেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও গবেষক রবিশঙ্কর মৈত্রী।

১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মশা তাড়ানোর জন্য নিম সাবানের কথা বলেছেন তিনি।এক্ষেত্রে বাড়িতে নিমপাতা বেটে পেস্ট তৈরি করে গায়ে মাখতে পারেন।

এছাড়া নিমের সাবান বাজারে কিনতে পাওয়া যায়। শুধু এডিস মশা না। যে কোন মশা-মাছিই আপনার শরীরে বসবে না যদি নিম সাবান দিয়ে গোসল করেন ও নিম পাতার পেস্ট গায়ে মাখেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে নিমের গন্ধ থাকবে ততক্ষণই মশা শরীরের কাছেও ঘেঁষবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930