সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সিটে ঘুমাচ্ছেন স্ত্রী, ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী

লাইফস্টাইল ডেস্ক :

ভালোবাসা দেখাতে বহু স্বামী-স্ত্রীই একে অন্যের জন্য অনেককিছু ত্যাগ করেন। স্ত্রীর আরামের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা! নেট দুনিয়াই ভাইরাল হলো সেই ছবি।

স্ত্রীর জন্য বিমানে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী। বিমানের থ্রি সিটারে ঘুমাচ্ছেন স্ত্রী, আর বিমানে যাত্রী আসনের দুই সারির মাঝে দাঁড়িয়ে রইলেন স্বামী।

ছবিটি ইন্টারনেটে শেয়ার করেছেন কোর্টনি লি জনসন নামে এক যাত্রী।

শেয়ার করার পরই ভাইরাল হয়েছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটি রিট্যুইট করেছেন ৩০০০ জন। ১৫০০০ লাইক পড়েছে। অনেকেই স্বামীর এই কাজের প্রশংসা করেছেন।

অনেকে আবারা মহিলাকে গালমন্দও করতে ছাড়েননি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

একজন লিখেছেন, একেই বলে ভালোবাসা। পাল্টা একজন লিখেছেন, ওটা কোনও ভালোবাসার ছবি নয়। এটা এক স্বার্থপর নারীর ছবি।

ও কি স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারতো না?

সূত্র : জিনিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930