বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ এর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর তিনটায়।

সোমবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা দুই দল পাবে সেমি-ফাইনালের টিকিট।

এর আগে লঙ্কানদের ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করে যুবারা। সে ম্যাচে একটি করে গোল করেন তানভীর হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ ফাহিম।

আগের ম্যাচের ৪১ সেকেন্ডের মাথায় কর্নার থেকে পাওয়া বলে হেড করেন তানভীর হোসেন।

লঙ্কানদের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের ৭৬ ও ৮৬ মিনিটে আরও দুটি গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আর ম্যাচের ৮৬ মিনিটের মাথায় আবারও গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। বাঁ পায়ের জোরালো শটে লঙ্কান গোলরক্ষককে পরাস্থ করেন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে কোচ পিটার টার্নারের শিষ্যরা।

প্রথম আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল আর পরের আসরে ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দলটি।

এবার তৃতীয়বারের মতো সাফের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১