শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে ৯ জুয়াড়ী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সমসেরাবাদ এলাকার বাবুল মিয়ার বাড়িতে খোলা বারান্দায় টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খোরশেদ আলম (৫৮), নুর আলম (৩০), ফারুক চৌধুরী (৪৮), মোর্শেদ আলম (২২), বাবুল (৪২), রিয়াজ (২৬), দেবনাথ (৪২), মামুন (২৮), ও মো. টিপু (২২)।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন ভূঁইয়ার নেতৃত্বে লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন ভূঁইয়া জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১