সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সুস্বাদু খাবার রান্না করতে পেঁয়াজ লাগে না

লাইফস্টাইল ডেস্ক :

রান্না একটা শিল্প। এই শিল্প ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়। একই রেসিপি কেউ বেশী মসলায় রান্না করে, কেউ অল্প মশলায় রান্না করেন, কেউবা প্রচলিত নিয়ম ভেঙে অতি প্রয়োজনীয় দুএকটি মশলা ছাড়াই ভালো রান্না করতে পারেন।

শোনা যায়, রান্নায় অতি প্রয়োজনীয় পেঁয়াজ। তবে অনেকেই পেঁয়াজ ছাড়া রান্না করেন। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে কেউ কেউ সারাজীবনে পেঁয়াজ খাননি এবং যারা পেঁয়াজ খান তাদের স্পর্শ থেকে দূরে থেকেছেন।

পেঁয়াজ ছাড়া সুস্বাদু বিরিয়ানিও রান্না করা যায়। অনেক নিরামিষভোজী মানুষ পেঁয়াজ খান না। পেঁয়াজের বিকল্প হিসেবে বেশ কিছু সবজি ব্যবহার করা যায়। ইদানীং হোটেলগুলোতেও দেখা যায় পেঁয়াজ ও শসার বিকল্প হিসেবে সালাদ হিসেবে পেঁপে ব্যবহার করতে।

ব্যক্তি জীবনে আমরা অধিকাংশ ভাজিতে পেঁয়াজ ব্যবহার করি। কিন্তু দেখা গেছে কিছু কিছু ভাজির সঙ্গে পেঁয়াজ বেমানান। যেকোনো মচমচে ভাজিকে পেঁয়াজের থেকে রসুনের ব্যবহার আরও স্বাদ বাড়ায়।

রান্নায় মশলার ব্যবহার অধিকাংশ প্রচলিত নিয়ম অনুস্মরণ করে হয়। তবে অনেকেই অভিজ্ঞতার জন্য অনেক সময় নিয়ম ভাঙেন, দেখা যায় তখন আচমকা সুস্বাদু খাবারের দেখা পেয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930