সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
ফাইল ছবি।

মিথ্যা যখন স্বভাব হয়ে উঠে, তখন নিজেকে সংশোধন করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :

মানুষ অভ্যাসের দাস। যেকোন কিছুই দুই-একবার করার পর সেটাকে অভ্যাস হিসেবে গ্রহণ করতে আমাদের সময় লাগে না। আমাদের দৈহিক জীবনে মিথ্যাকে আমরা খুব সহজেই গ্রহণ করে নিয়েছি। মিথ্যা বলা যেন আমাদের দৈনিক জীবনের একটি অংশ হয়ে গিয়েছে।

অনেকের মতে মিথ্যার কারণে জীবন হয়ে উঠেছে অনেক সহজ ও সুন্দর।তবে মিথ্যার সাহায্য নিয়ে জীবনকে সহজ করে তোলা, ঝুট-ঝামেলার ইতি টানা, জীবনে সুখী হওয়া কী সম্ভব?এর উত্তর খুজতে গিয়ে আমরা এর সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি দেখেছি। আমরা দখেছি কিছু কিছু মানুষের জন্য মিথ্যা বলা যেন দৈনিক একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যার কবলে পরে অনেকবার ধরাও খেয়েছেন। অনেকে হারিয়েছেন তার সর্বস্ব। কর্মক্ষেত্রে মিথ্যা বলার ফলে হারাতে হয়েছে চাকরি।

কখনও কখনও ব্যবসা পরিচালনায় মিথ্যা বলে পুরো ব্যাবসাটাই বন্ধ করে দিতে হয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর স্ত্রীর সাথে মিথ্যা বলে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটাতে।জীবনের একটা পর্যায়ে এসে সবাই চায় মিথ্যা থেকে মুক্তি পেতে। তবে ততদিনে মিথ্যা আমাদের জীবনকে গাছের শেকড়ের মতো আঁকড়ে ধরে।

অনেকেই বলে থাকেন, আমি মিথ্যা বলা থেকে মুক্তি পেতে চাই তবে হাজার চেষ্টার পর সব কিছু যেন বৃথা হয়ে দেখা দেয়।অনেকের মতে মিথ্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তবে বিশেষজ্ঞরা এই মতের বিরুদ্ধে তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, সব কিছুর যেমন শুরু আছে তেমন শেষ আছে। এই অভ্যাস থেকে মুক্তি পাবার জন্য তারা কিছু উপায়ও বলেন।

অনেক বিশেষজ্ঞের মতে, মিথ্যা থেকে মুক্তি পাবার প্রথম উপায় সচেতনতা। সময়ের সাথে সচেতনতা বৃদ্ধির ফলে জীবনের সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায়। তার সাথে কোনও বিশেষজ্ঞের নিকট থেকে পরামর্শ গ্রহণ করেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তাছাড়া কেউ যদি কোনও পরামর্শকের নিকট হতে পরামর্শ নিতে দ্বিধা বোধ করেন তাহলে আরও একটি সহজ উপায় হলো, পরিস্থিতি বা কোন নির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ করে মিথ্যা না বলার চেষ্টা করুন। এই প্রক্রিয়াটিকে পুরোপুরি বাস্তবায়নের জন্য নিজেকে কিছুটা সময় দিন। পাশাপাশি নিজের পরিবারবর্গের সহযোগিতা নিয়েও মিথ্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মনে রাখা ভালো কোন অভ্যাস কখনো একদিনে পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবেই অভ্যাসের কারণে অনেক চেষ্টার ফলেও আমরা নিজেকে পুরনো জায়গায় আবিষ্কার করতে পারি, তবে সব কিছুর পরেও নিজেকে পরিবর্তনের জন্য নিজেকে সময় দিতে হবে। মিথ্যা থেকে মুক্তি পেতে বা নিজেকে পরিবর্তন করতে হলে এর কোন বিকল্প নেই।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930