শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শ্যামলের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনির্বাচিত ৭নং ওয়ার্ড সদস্য বদরুল আলম শ্যামল চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত সদস্য বদরুল আলম শ্যামল প্রেসক্লাবে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম শ্যামল।

এ ছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুন নূর, সদস্য জাহিদুর রহিম ও রাকিব হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বিদায়ী কমিটির সভাপতি কবির আহমদ ফারুক, নবনির্বাচিত সহ-সভাপতি অহিদ মিয়া, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক মাউন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মঞ্জু, বিদায়ী কমিটির প্রচার সম্পাদক মাহবুব সৈকত, নবনির্বাচিত প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, সদস্য মামুনুর রশিদ, মো. মহসীন, কার্যকরী কমিটির সদস্য রাকিব হোসেন আপ্র, সদস্য আব্দুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বদরুল আলম শ্যামল চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সাংবাদিক বান্ধব। সব সময় আপনাদের সাথে থাকতে চাই। এ সময় তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের জন্য একটি কম্পিউটার সেট দেওয়ার ঘোষণা দেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮