বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৩১৯৯ টি ওমরাহ পালনে বিশ্বরেকর্ড!

এক্সক্লুসিভ ডেস্ক :

পাকিস্তানি হাজি সৈয়দ দিলনাওয়াজ শাহ। তিনি জীবনে ওমরাহ করেছেন মোট ৩১৯৯টি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, এতগুলো ওমরাহ শেষ সতের বছরে আদায় করেছেন। এমন সাফল্য ও সৌভাগ্য আর কারোরই হয়নি। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ওমরাহ পালনকারী হিসেবে এমন চমৎকার ও সম্মানজনক অর্জনে তিনি রেকর্ড গড়েছেন।

এদিকে সর্বশেষ পবিত্র মক্কা শরিফে রমজানের বরকতময় মাস কাটানোর পর ৬ জুন তিনি নিজ শহর করাচিতে ফিরে আসেন। মক্কায় থাকাকালীন তিনি দৈনিক ৩টি করে ওমরাহ পালন করেন। এভাবে সব মিলিয়ে প্রায় ৫ ডজন ওমরাহ সম্পন্ন করেছেন এই রমজানে।

সৈয়দ দিলনাওয়াজ ছয় সন্তানের পিতা। ২০১২ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি করাচির একটি গ্যাস কোম্পানির ডেপুটি ম্যানেজার ছিলেন। গত ১৭ বছরের সময়কালে তিনি প্রায় প্রতি বছর একবার করে সৌদি আরব সফর করছেন।

ধারণা করা হচ্ছে, সৈয়দ দিলনাওয়াজ শাহ-ই সর্বোচ্চ ওমরাহ পালনকারী।

এদিকে গত ২০ বছর ধরে তিনি টানা প্রতিদিন রোজা রাখছেন। তবে নিষিদ্ধ (ইসলামে) দিনের সময়ে তিনি রোজা রাখেন না। ১৯৯৯ সালের জুন মাস থেকে তিনি নিয়মিতভাবে রোজাগুলো রাখা শুরু করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০