শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ওমরাহ পালনের ছবি ছাড়লেন পূর্ণিমা!

আকাশবার্তা ডেস্ক :

দেশিয় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি সৌদিতে ওমরাহ পালন করেছেন তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নায়িকা।

ছবিতে দেখা গেছে, মা ও মেয়েকে সঙ্গে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন পূর্ণিমা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

ছবিটিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার এ নায়িকা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

এর আগে ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন।

জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পূর্ণিমা তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮