মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতাকর্মী আহত হয়। রোবার (১ জানুয়ারী) সকালে পৌর বিএনপি নেতা আলমগীর হোসেনের বাসভবনের ছাদে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রামগঞ্জ শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালির ব্যানারের নাম নিয়ে সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু ও উপজেলা সভাপতি আতিকুর রহমান রিপনের মধ্যে দ্বন্দ্ব ও বাদানুবাদের একপর্যায়ে দুইপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রদল নেতা আতিকুর রহমান রিপন, জহির রায়হান, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, ছাত্রদল নেতা মোঃ তারেক ও ফারুক হোসেন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান জানান, ছাত্রদল এখন হাইব্রিড নেতাদের দখলে চলে গেছে। উপজেলা সভাপতি তার পছন্দের ব্যক্তিদের, যারা দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয় তাদের নাম ব্যানারে দিলেও আমার নাম দেননি। এ কারণেই ঘটনার সূত্রপাত হয়।
অপরদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন বলেন, কিছু বুঝে ওঠার আগেই জহির অতর্কিতভাবে তার লোকজন নিয়ে হামলা চালায়, বিষয়টি খুবই ন্যাক্কারজনক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১