বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গোপন ছবি ছড়িয়ে দেয়া হবে, মডেলকে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :

এবার পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের বিরুদ্ধে অভিযোগ তুললেন দুবাইয়ের এক মডেল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই নারী দাবি করেছেন, শাদাব তাকে হুমকি দিয়েছেন এবং সেই হুমকিটা হলো নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার।

সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে ইসলাম ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন শাদাব খান। আগামী সপ্তাহে শুরু পিএসএল। এমন সময়ে তার বিরুদ্ধে ওঠলো গুরুতর অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আশরিনা সাফিয়া নামের দুবাইয়ের এক মডেল দাবি করেছেন, তার নগ্ন ছবি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্লেকমেইলিং করছেন শাদাব খান।

পোস্টে সেই নারী দাবি করেন, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সফরে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করেছেন শাদাব খান। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তার নিজের ছবি ও ভিডিও দিয়েছেন ওই নারী। অন্য মেয়েদের সতর্ক করার জন্যই তিনি এমনটা করেছেন বলে দাবি করেন।

আশরাফি সাফিয়া নামের সেই নারী বড়সড় এক স্ট্যাটাসে লিখেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটার শাদাব খানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। আমি সবই এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু এগুলো এখন আমার ও আমার পরিবারের ওপর প্রভাব ফেলছে। ২০১৯ সালের মার্চ থেকে আমি আর শাদাব ঘনিষ্ট বন্ধু। ইংল্যান্ডে বিশ্বকাপের সময় সে সম্পর্ক আরও গভীর হয়। তার সঙ্গে সিপিএলে গায়ানা, বাংলাদেশ এবং দুবাইয়ে গিয়েছি। আমার ১৫ হাজার ডলারের মতো খরচ হয়েছে। কিন্তু সব জায়গায়ই আমার সঙ্গে থাকার পরও তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তবু আমি তাকে বিশ্বাস করতাম। কারণ যত অভিযোগই করি না কেন সে আমাকে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তানি একজন সাংবাদিক আমাদের নিয়ে স্টোরি দেয়ার পর শাদাব কয়েকটি নম্বর/অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যদি কাউকে আমাদের সম্পর্কের কথা বলি, তবে আমার সব নগ্ন ছবি ছেড়ে দেবে, এমন হুমকি দেয়।’

শাদাবের মিথ্যা কথা বিশ্বাস করে ভুল করেছেন বলেই মনে করছেন ওই নারী। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার তার গোপন কিছু প্রকাশ করার হুমকি দেবে এমনটা মানতে পারছেন না তিনি।

এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের নারী ঘনিষ্ঠ চরিত্রের কথা অজানা নয় কারোরই। পাকিস্তানের স্বর্ণালি সময়েও একাধিক নারীর সঙ্গে নাম বেরিয়েছে কিংবদন্তি অনেক ক্রিকেটারেরর।

সাম্প্রতিক সময়ে অভিযোগ শোনা গেছে, পাকিস্তানের ওপেনার ইমাম উল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, একইসঙ্গে কয়েকজন নারীর সঙ্গে প্রেমের অভিনয় করার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১