বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অবশেষে স্থগিত হলো টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক :

জল্পনাই অবশেষে সত্যি হলো। সারাবিশ্বে ক্রীড়ামহলের চাপে পড়ে শেষপর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

সোমবার আইওসি’র সদস্য ডিক পাউন্ড এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

চলতি বছরের অলিম্পিক আগামী ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অলিম্পিক স্থগিত করার আবেদন জানাচ্ছিল একাধিক দেশ। কানাডা তো জানিয়েই দিয়েছে, তারা দল পাঠাবে না।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাপের মুখে গেমস স্থগিত করতে বাধ্য হলো আইওসি।

জানা গেছে, অলিম্পিক সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২১ সালে আয়োজন হতে পারে।

ডিক পাউন্ড জানিয়েছেন, আপাতত নির্ধারিত সময়ে অলিম্পিক শুরু হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ আইওসি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। তখনই পরবর্তী সূচি ঠিক হবে। তবে সে আশাও কম।

কারণ, করোনার জেরে যা পরিস্থিতি তাতে এখন বৈঠকও সম্ভব নয়। গোটা বিশ্বের ক্রীড়ামহল বেশ কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল আইওসিকে। যাতে গেমস এবছরের মতো বাতিল করা যায়।

কিন্তু স্পনসরদের অনীহায় গেমস বাতিল করার পক্ষে ছিল না আইওসি। তবে কানাডা দল না পাঠানোর সিদ্ধান্ত নিতেই নড়েচড়ে বসে কার্যনির্বাহী কমিটি।

কানাডার পথে হেঁটে সোমবারই অস্ট্রেলিয়া অ্যাথলিটদের না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেয়। এরপরই রোববার অলিম্পিক পিছিয়ে দেওয়ার কথা ভাবনাচিন্তা শুরু করে আইওসি।

সভাপতি থমাস বাচ অ্যাথলিটদের চিঠি দিয়ে জানিয়েছেন, গেসম স্থগিত করা কোনও বিকল্প নয় বরং সিদ্ধান্ত। ক্রীড়াবিদদের শরীর-স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। আগামী চার সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) আইওসি’র সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষায় ছিল। তারাও চাইছিল অলিম্পিক এবার বাতিল হোক।

এই কারণে তারা গত কয়েকদিন বারবার আইওসি এবং জাপান সরকারের সঙ্গে যোগাযোগ করছিলেন।

শেষপর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরজি মেনে অলিম্পিক স্থগিত করে দিল আইওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১