সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
পুদিনা পাতার লাচ্ছি

গরমে সতেজ রাখবে পুদিনা পাতার লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক :

গরম পড়তে শুরু করেছে বেশ। এই সময়ে আবহাওয়ার সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে একটু সমস্যা হতেই পারে। তাই গরমে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে খেতে হবে স্বাস্থ্যকর ও উপকারী সব খাবার। করোনাভাইরাসের জন্য লকডাউনের দিনগুলোতে যেন একটু আরামেই থাকা যায় সেজন্য খেতে পারেন পুদিনা পাতার লাচ্ছি। 

শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখবে পুদিনা পাতার লাচ্ছি। দেখে নিন কীভাবে তৈরি করবেন এই স্বাস্থ্যকর এই লাচ্ছি। 

যা যা লাগবে
টকদই- ১ কাপ, গুঁড়া দুধ- ১ টেবিল চামচ, পুদিনা পাতা- আধা কাপ, বরফ- পরিমাণ মতো, বিট লবণ ও চিনি এক চিমটি করে গোলমরিচ গুঁড়া। 

যেভাবে তৈরি করবেন 

গ্রাইন্ডারে টক দই, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, পুদিনা পাতা, বরফ কুচি, পরিমাণমতো লবণ, চিনি ও এক চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে গ্রাইন্ডারে মিশ্রিত করুন। প্রয়োজনে অল্প একটু পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে তৈরি হয়ে গেলে কাঁচের গ্লাসে পরিবেশন করুন।

পুদিনা পাতাএর কিছু উপকারিতা দেখে নিন

* পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট পেটের যেকোনও সমস্যার সমাধান করতে সাহায্য করে।

* গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে পুদিনার রস খুব ভালো। তাই দই মিশ্রিত এই রেসিপিটি অনায়াসেই খেতে পারেন।

* পুদিনা পাতার রস ত্বকের যেকোনও সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

* বিশেষজ্ঞদের মতে, পুদিনা পাতার পেরিনিয়াল অ্যালকোহল ফাইটোনিউট্রিয়েন্টের একটি উপাদান, যা শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।

* হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে।* টাইফয়েড, নিউমোনিয়া প্রতিরোধ করে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930