শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ছুটি ঘোষণা করে পরিবহন চালু রাখা সরকারের ভুল ছিল : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকার যথাযথ প্রাক-প্রস্তুতি নেয়নি। ছুটি ঘোষণা করে দুদিন পর পর্যন্ত পরিবহন চালু রাখা ছিল সরকারের বড় ভুল। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে উত্তরার বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মনে করি এটা বড় ভুল হয়েছে যে, ছুটি ঘোষণা করে তার দুদিন পর পর্যন্ত পরিবহন চালু রাখা। এতে করে সমস্ত মানুষ ছড়িয়ে গেছে সারাদেশে।

মির্জা ফখরুল বলেন, আমি দেখলাম এক কোটি মোবাইল ফোন ঢাকার বাইরে চলে গেছে। এদের মধ্যে পত্রিকায় দেখেছি সত্য-মিথ্যা জানি না ৪০ হাজার বিদেশ ফেরত প্রবাসীদের খুঁজে পায়নি।

এই ৪০ হাজারের মধ্যে কতজন আছে, না আছে…। চীনের ঘটনার পর সরকার যথাযথ প্রাক-প্রস্তুতি নিলে সমস্যা প্রকট হতো না মন্তব্য করে তিনি বলেন, সমস্যাগুলো প্রথম থেকে তারা (সরকার) দেখলে এটা প্রকট আকার ধারণ করতো না। লকডাউন যেটাকে বলে, লকডাউন তো সেভাবে হয়নি।

যার ফলে দেখা গেছে যে, প্রথম দু-এক দিন কক্সবাজারে পর্যন্ত মানুষ বেড়াতে গেছে, ছুটি কাটাতে সিলেটে গেছে। আমাদের দেশে সবাই তো আমরা সচেতন না, অনেকে বুঝতে পারেনি। হাজার হাজার মানুষ ট্রেনে, লঞ্চে একসঙ্গে গেছে সমস্ত চলছে। এটা তো আরও ভয়ংকর…’ যোগ করেন বিএনপি মহাসচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১